ব্রেকিং

x

জায়েদের বিজয় নিয়ে যা বললেন মৌসুমী

শনিবার, ০৫ মার্চ ২০২২ | ৩:২১ অপরাহ্ণ |

জায়েদের বিজয় নিয়ে যা বললেন মৌসুমী
ফাইল ছবি

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আদালতের রায় পেয়ে গতকাল শপথ গ্রহণ করেছেন জায়েদ খান। সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বের জেরে এতদিন মিশা-জায়েদ প্যানেলের অনেকেই শপথ নেওয়া থেকে বিরত ছিলেন। গতকাল তারা জায়েদের সঙ্গে শপথ গ্রহণ করেন। তারা হলেন- ডিপজল, অরুণা বিশ্বাস ও জয় চৌধুরী।

হাইকোর্টে জায়েদ জয় পাওয়ার পর অভিনেতা ওমর সানি তার ফেসবুক অ্যাকাউন্টে স্ত্রী মৌসুমীর একটি বার্তা পোস্ট করেন। তাতে লেখা, ‌‘আলহামদুলিল্লাহ, আমাদের শিল্পী সমিতির প্রেসিডেন্ট ইলিয়াস কাঞ্চন এবং সেক্রেটারি জায়েদ খানসহ আমার ক্যাবিনেটের সবাইকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। এই মুহূর্তে আমি বাংলাদেশে থাকলে অনেক ভালো লাগতো, যাই হোক আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি এসে সাংগঠনিকভাবে কাজে যোগদান করব।’

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করে জয় পান মৌসুমী। তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণ আক্তারের দ্বন্দ্বে তিনি শপথ অনুষ্ঠানে যোগ দেননি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com