ব্রেকিং

x

রাজধানীর আশপাশের জেলাতেও গ্যাসের তীব্র সংকট

মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২ | ৯:১৮ অপরাহ্ণ |

রাজধানীর আশপাশের জেলাতেও গ্যাসের তীব্র সংকট
ফাইল ছবি

রাজধানীর আশপাশের জেলাগুলোতেও বেড়েছে গ্যাসের সংকট। বাসাবাড়িতে গ্যাস সরবরাহ না থাকায় সিলিন্ডারে রান্না করতে বাধ্য হচ্ছেন গৃহিণীরা।

আর এতে খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। রোজার এই সময়ে যা বাড়তি দুর্ভোগে সৃষ্টি করছে। আর পর্যাপ্ত গ্যাস না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানাগুলোতেও।

কোন কোন সপ্তাহে একবার গ্যাস আসে ঘণ্টাখানিকের জন্য। তারপর আর নাই। আবারও অপেক্ষা গ্যাসের জন্য। বেশিরভাগ সময় গ্যাস আসে রাতে দিকে।

এমন অনিশ্চয়তার মধ্যেই থাকতে হয় মানিকগঞ্জের গঙ্গাধরপট্টি এলাকার বাসিন্দাদের। তাই দীর্ঘদিন ধরে তাদের ভরসা সিলিন্ডার গ্যাস।

পৌরবাসী বলছেন, গ্যাস না থাকলেও বিল ঠিকই শোধ করছেন তারা। আর রোজার এই সময়ে এখন তো গ্যাসের চাপ একদমই নেই। যা আসে তাতে রান্নার কাজ সম্ভব নয়।

এ বিষয়ে তিতাস গ্যাস কোম্পানির কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে।

গ্যাসের লাইন থাকার পরেও সিলিন্ডারের ওপর ভর করতে হয় কেরানীগঞ্জের শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায়। কোথাও একেবারেই গ্যাস নেই কোথাও বা জ্বলছে ক্ষীণ ।

এলাকার মানুষের অভিযোগ গ্যাস না পেয়েও প্রতি মাসে বিল দিচ্ছেন তারা। ফলে বেড়ে গেছে তাদের জীবনযাত্রার খরচ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সময় যা শাঁখের করাতের মতো।

সাভার ও আশুলিয়াতে তীব্র গ্যাস সংকটে বিভিন্ন পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। মালিকপক্ষ বলছে, শিপমেন্ট সময়মতো দিতে না পারায় প্রতিদিনই বিপাকে পড়ছেন তারা।

সাভার ও আশুলিয়ায় ছোট বড় মিলিয়ে কারখানা আছে বারোশ’র বেশি। প্রায় সবগুলো কারখানা থেকেই জানিয়েছে, গ্যাসের সংকট অতীতের যে কোন সময়ের তুলনায় তীব্র হয়েছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com