ব্রেকিং

x

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসাসামগ্রী দিল বিজিএপিএমইএ

বুধবার, ০৮ জুন ২০২২ | ৮:৩৫ অপরাহ্ণ |

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসাসামগ্রী দিল বিজিএপিএমইএ
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসাসামগ্রী দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।

বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন সংগঠনটির চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. শহীদুল ইসলাম চৌধুরী ও পরিচালক মোহাম্মদ ইকবাল পারভেজ।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. শামীম আহসান এসব ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী গ্রহণ করেন। এ সময় হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত, সহকারী পরিচালক, মো. হুমায়ুন কবিরসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com