ব্রেকিং

x

রোকেয়া এ. রহমান ও এ. কে. আজাদ আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

রবিবার, ১২ জুন ২০২২ | ৭:০২ অপরাহ্ণ |

রোকেয়া এ. রহমান ও এ. কে. আজাদ আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত
সংগৃহীত ছবি

এমসিসিআইয়ের সাবেক সভাপতি রোকেয়া এ. রহমান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত দুই বছর মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

রোকেয়া এ. রহমান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। তিনি বাংলাদেশের নারী উদ্যোক্তা সমিতির সাবেক সভাপতি এবং আরলিঙ্কস লিমিটেডের চেয়ারম্যান।

এ. কে. আজাদ বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com