ব্রেকিং

x

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এনপিপির দোয়া মাহফিল

শনিবার, ১৮ জুন ২০২২ | ৬:৫২ অপরাহ্ণ |

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এনপিপির দোয়া মাহফিল
সংগৃহীত ছবি

২০ দলীয় জোটনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ জোহর রাজধানীর মতিঝিলে এনপিপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। চিকিৎসকরা জানিয়েছেন, অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে।

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-২০ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন, জাগপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com