ব্রেকিং

x

সুজেয় শ্যামের সুরে ফারিহা

সোমবার, ০৪ জুলাই ২০২২ | ৬:১৪ অপরাহ্ণ |

সুজেয় শ্যামের সুরে ফারিহা
সংগৃহীত ছবি

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের সুরে গাইলেন তরুণ সংগীতশিল্পী ফারিহা জাহান। গানের শিরোনাম ‘লক্ষ কোটি প্রাণের দামে’। এটির কথা লিখেছেন ফরিদা ফারহানা। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে গানটি ধারণ করা হয়।

সুজেয় শ্যামের সুরে গাইতে পেরে দারুণ উচ্ছ্বসিত ফারিহা। তিনি বলেন, আমার জীবনের সেরা পাওয়া এটি। উনার মতো গুণী মানুষের সুরে গাইতে পেরেছি এবং গানটি প্রচারও হবে বিটিভিতে। এই অর্জন আমার সামনের দিনগুলোতে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
ফারিহা জানান, গানটি বাংলাদেশ টেলিভিশনের ‘স্বাধীন বাংলা’ নামে অনুষ্ঠানের জন্য করা হয়েছে।

ছোটবেলা থেকেই নিয়মিত গান শেখেন ফারিহা জাহান। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী, নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। খুব তাড়াতাড়ি তাঁর গাওয়া নতুন গান প্রকাশ পাবে বলেও জানান ফারিহা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com