ব্রেকিং

x

চুরি গেল কামরান আকমলের কোরবানির ছাগল

শুক্রবার, ০৮ জুলাই ২০২২ | ৫:৪৯ অপরাহ্ণ |

চুরি গেল কামরান আকমলের কোরবানির ছাগল
সংগৃহীত ছবি

একদিন পরই পাকিস্তানে ঈদ। কোরবানির জন্য বেশকিছু ছাগল কিনে এনেছিলেন দেশটির ক্রিকেটার কামরান আকমল। বাড়ির বাইরে বেঁধে রেখেছিলেন সেগুলো। কিন্তু তা চুরি করে নিয়ে গেছে চোর!

পাকিস্তানি গণমাধ্যমের জিওটিভির প্রতিবেদন বলছে, কামরানের বাসার বাইরে থেকে চুরি হয়ে গেছে একটি ছাগল। লাহোরে একটি হাউজিং সোসাইটিতে সাবেক উইকেটরক্ষকের বাসা। সবচেয়ে বড় ছাগলটিই নিয়ে গেছে চোর। ৯০ হাজার রুপি খরচ করে কিনেছিলেন সেই ছাগলটি।

কোরবানির পশুগুলো দেখাশোনার দায়িত্বে যারা ছিলেন, তারা রাতে ঘুমিয়ে পড়েন। তখন আনুমানিক রাত ৩টার দিকে চুরির ঘটনাটি ঘটে। কামরান আকমলের বাবা বলেছেন, ‘এবার কোরবানির জন্য ছয়টি ছাগল কিনেছিলাম আমরা। চোরের দল সবচেয়ে দামি ছাগল, যেটি ৯০ হাজার রুপিতে কিনেছিলাম- সেটি চুরি করে নিয়ে গেছে।’

ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট হাউজিং সোসাইটি ব্যবস্থা নিচ্ছে। তারা চোরকে খুঁজে বের করে ছাগল উদ্ধারে জোরেশোরেই কার্যক্রম শুরু করেছে বলেও জানা যায়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com