ব্রেকিং

x

লেনদেনে মিশ্রধারা

শুক্রবার, ০৮ জুলাই ২০২২ | ৫:৫২ অপরাহ্ণ |

লেনদেনে মিশ্রধারা
সংগৃহীত ছবি

ঈদের আগে মিশ্রধারায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। প্রধান শেয়ারবাজার ডিএসইতে বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। তবে প্রধান মূল্যসূচক প্রায় অপরিবর্তিত। মূলত বৃহৎ বাজার মূলধনি এবং দামি কোম্পানির শেয়ারের দর কিছুটা কমার কারণে এ অবস্থা হয়েছে। অন্যদিকে, লেনদেন ৪২ কোটি টাকা বেড়েছে।

প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল ৩৭৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৪৯টির। অপরিবর্তিত থেকেছে ৬৩টির দর। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৬৩৬৬ দশমিক ৯৬ পয়েন্টে উঠেছে। কিন্তু বেঞ্চমার্ক সূচক ডিএস-৩০ ছয় পয়েন্ট হারিয়ে ২২৯৩ দশমিক ৭৭ পয়েন্টে নেমেছে।
দেশের দ্বিতীয় শেয়ারবাজার সিএসইর লেনদেন পরিস্থিতিও ছিল প্রায় একই রকম। এ বাজারে লেনদেন হওয়া ২৯৩ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২৮ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে সমান ১২৮টির দর কমেছে এবং অপরিবর্তিত থেকেছে ৩৭টির দর। সিএসইর প্রধান মূল্যসূচক সিএসসিএক্স দিনভর ওঠানামা করে আগের দিনের অবস্থান ১১২৩৮ পয়েন্টে থামে।

ডিএসইতে আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, তথ্য ও প্রযুক্তি এবং চামড়া ও চামড়াজাত পণ্য খাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। আর্থিক প্রতিষ্ঠান খাতের লেনদেন হওয়া ২২ কোম্পানির মধ্যে ১১টির দর বেড়েছে, কমেছে ২টির। বাকি ৯টির দর অপরিবর্তিত ছিল। একইভাবে বস্ত্র খাতের ৫৮ কোম্পানির মধ্যে ৩৭টির দর বেড়েছে, কমেছে ১২টির। তথ্য ও প্রযুক্তি খাতের ১১ কোম্পানির মধ্যে ৯টির দর বেড়েছে। চামড়া ও চামড়াজাত পণ্য খাতের ছয় কোম্পানির মধ্যে দর বেড়েছে চারটির।

অন্য অধিকাংশ খাতে মিশ্রধারা থাকলেও বীমা, সিমেন্ট, ভ্রমণ ও অবকাশ এবং বিবিধ খাতের অধিকাংশ শেয়ার দর হারিয়েছে। বীমা খাতের তালিকাভুক্ত ৫৪ কোম্পানির মধ্যে গতকাল ১৪টির দর বেড়েছে, কমেছে ২৯টির। সিমেন্ট খাতের সাতটির মধ্যে পাঁচটির, ভ্রমণ ও অবকাশ খাতের লেনদেন হওয়া তিন কোম্পানির সব এবং বিবিধ খাতের ১৫ কোম্পানির মধ্যে ১১টি দর হারিয়েছে। গতকাল ডিএসইতে ৭৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com