ব্রেকিং

x

দুই ভাগে দেশে আসছেন টাইগাররা, তামিম যাবেন লন্ডনে

সোমবার, ১৮ জুলাই ২০২২ | ৫:১১ অপরাহ্ণ |

দুই ভাগে দেশে আসছেন টাইগাররা, তামিম যাবেন লন্ডনে
সংগৃহীত ছবি

টেস্ট ও টি-টোয়েন্টির ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি ওয়ানডে সিরিজ। তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে ক্যারিবীয় সফর শেষ করে সেই তামিমকে ছাড়াই দেশে ফিরছে টাইগাররা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক কিছু দিন লন্ডনে অবস্থান করবেন। দেশে ফিরবেন অন্য ক্রিকেটাররা ফেরার কিছু দিন পর।

টিকিট জটিলতার কারণে পুরো দল একসঙ্গে দেশে ফিরতে পারছে না। তাই দুই ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল। তবে ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশে ফিরছে না দলের বিদেশি কোচিং স্টাফরা। তারা নিজ নিজ দেশে চলে যাবে ছুটি কাটাতে।

ওয়েস্ট ইন্ডিজ থেকে টাইগারদের প্রথম বহর বাংলাদেশে পৌঁছাবে ২০ জুলাই। দ্বিতীয় বহর দেশে পা রাখবে ২১ জুলাই। দুটো ফ্লাইট ওইদিন সন্ধ্যায় হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করার কথা। তামিম ইকবাল ওয়েস্ট ইন্ডিজ থেকেই লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। কয়েক দিন সেখানে কাটিয়ে তারপর দেশে ফিরবেন এই ওপেনার।

দেশে ফিরেও ক্রিকেটাররা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। দুই এক দিন বিশ্রাম নিয়ে জিম্বাবুয়ে সফরের জন্য প্রস্তুতি নিতে হবে পুরো দলকে। আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তামিম-মাহমুদউল্লাহরা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com