ভারতের খ্যাতিমান গজলশিল্পী ভূপিন্দর সিং আর নেই। সোমবার রাতে মুম্বাইয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮২ বছর।
তার স্ত্রী মিতালি সিংয়ের বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। করোনাভাইরাস পরবর্তী শারীরিক জটিলতায় ভুগছিলেন ভূপিন্দর সিং।
ভূপিন্দর সিং ১৯৪০ সালের ৬ ফেব্রুয়ারি পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন। তার বাবা অধ্যাপক নাথা সিংও একজন সংগীতজ্ঞ ছিলেন।
১৯৮০ সালে ভূপিন্দর বাঙালি শিল্পী মিতালি মুখার্জিকে বিয়ে করেন।
দিল ঢুনঢতা হ্যায়, নাম গুম জায়েগা, এক আকেলা ইস শহর মে, বিতি না বিতাই রয়না ভূপিন্দর সিংয়ের গাওয়া অন্যতম জনপ্রিয় গান।
মিতালী মুখার্জির জন্মস্থান বাংলাদেশ। তিনি ১৯৮২ সালে ‘দুই পয়সার আলতা’ চলচ্চিত্রে ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানে সংগীত পরিবেশনের জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
Development by: webnewsdesign.com