ব্রেকিং

x

পরীমণি ও হানিফ সংকেতের পর এবার মেহজাবীন

বুধবার, ২০ জুলাই ২০২২ | ৮:৩১ অপরাহ্ণ |

পরীমণি ও হানিফ সংকেতের পর এবার মেহজাবীন
সংগৃহীত ছবি

বাংলাদেশের শোবিজ তারকাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথম কোটি ফলোয়ারের মাইলফলক পান চিত্রনায়িকা পরীমণি। তার ফেসবুক পেজে এখন ফলোয়ার এক কোটি ৫০ লাখ। তারপর দেশের নন্দিত উপস্থাপক, পরিচালক ও লেখক হানিফ সংকেতও কোটি ফলোয়ার পান।

এই দুই জনের পর কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করলেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। মঙ্গলবার তার ফেসবুকে গিয়ে দেখা যায়, অনুসারীর সংখ্যা কোটি ছাড়িয়েছে।

কোটি ফলোয়ার হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। মেহজাবীন বলেন, ‘২০১১ সালের ১১ মার্চ পেজটি চালু করি। ভক্তরা সব সময় আমাকে চলার পথে সহযোগিতা করেছেন। তাদের ভালোবাসা আমাকে আরও অনেক ভালো কাজে অনুপ্রাণিত করবে। এত মানুষের ভালোবাসা- এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আশা করছি, আগামীতে সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাব।’

এদিকে কোটি ফলোয়ারের কাছাকাছি রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও গায়ক-অভিনেতা তাহসান খান। এখন তাদের দু’জনেরই অনুসারী ৯৮ লাখ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com