ব্রেকিং

x

‘জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা সমালোচনা করছে’

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ | ৯:১৭ অপরাহ্ণ |

‘জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা সমালোচনা করছে’
সংগৃহীত ছবি

’সিনেমা হলগুলোতে ‘দিন দ্য ডে’ ছবির দর্শকদের জোয়ার দেখছেন সবাই। দেখেছেন আমাদের জনপ্রিয়তাও। এসব অনেকেই নিতে পারছেন না। আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা সমালোচনা করছে। কয়েকজন সিনিয়র শিল্পীদেরও দেখলাম সমালোচনা করতে। বিষয়টি আসলে কাম্য নয়। অনন্ত বর্ষা তো আপনাদের কখানো ছোট করেননি। অশ্রদ্ধা করেনি। সবসময় আপনাদের সম্মানই করে আসছে।’ বলছিলেন অনন্ত জলিল।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবি দিন দ্য ডে একটি আন্তর্জাতিক মানের ছবি বলে শুরু থেকেই দাবি করে আসছেন ছবিটির নায়ক ও প্রযোজক অনন্ত। এই ছবির মতো ‘আন্তর্জাতিক মানের চলচ্চিত্র বাংলাদেশে আগে নির্মিত হয়নি বলেও মন্তব্যকরেন। তার এমন কথায় যারপর নাই বিরক্ত বলে জানিয়েছেন অভিনেত্রী অঞ্জনা।

অনন্তকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনার ডায়লগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি। আপনি বলেছেন এর আগে এ রকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোনো শিল্পী এ রকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না! কিছু বলার আগে একটু ভেবে নেবেন। আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন।’

শুধু অঞ্জনয় নয় অনন্ত জলিল ও বর্ষার সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে অনেকেই মুখ খুলছেন। করছেন সমালোচনা। বিষয়গুলো নিয়ে কি ভাবছেন অনন্ত? বিষয়টি জানতেই যোগাযোগ করা হয় তার সঙ্গে। অনন্ত বলেন,’ এসব নিয়ে মানুষ কথা বলবেই। আমি আমার কাজটা শুধু করে যেতে চাই। আমি বিতর্ক সবসময় এড়িয়ে চলি। যারা আমাদের সমালোচনা করছেন তারা আসলে আমাদের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে এমনটি করছেন। আমরা তো সমালোচনা করার মতো কিছুই করিনি। আমি আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছি এটা বলা কি আমার অন্যায়? আমি আমার ছবির মুক্তির পর হলে হলে যাচ্ছি, দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখছি এটা কি অন্যায়? তাহলে কেনো তারা সমালোচনা করছেন। আমাদের সবার উচিত ভালা কিছু হলে সেটাকে এপ্রিশিয়েট করা। তাহলে আগামীতে আরও ভালো কিছু হওয়ার প্রত্যাশা তৈরি হবে।’

যারা সমালোচনা করছেন তাদেরও হলে গিয়ে ‘দিন দ্য ডে’ দেখার আমন্ত্রণ জানালেন অনন্ত। বললেন ছবিটি দেখার পর সমালোচনা করুন। হলে গিয়ে দেখুন কতটা ভালো করার চেষ্টা ছিলো ছবিটিতে। আর আমরা কতটা ভালো করেছি। বাংলাদেশের ছবি কোথায় নিয়ে গেছি আমরা!

এদিকে ‘দিন: দ্য ডে’ ছবিটি দেখতে ৭৪ জন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই নায়ক। তাদের মধ্যে তেমন কেউ সাড়া দেননি। অথচ অনন্ত জলিলকে সবসময় এফডিসির সমিতিগুলোয় সহায়তা করতে দেখা যায়। তারা আসার কারণ কী? জানতে চাইলে জলিল বলেন, কথায় কথায় আমরা বলি চলচ্চিত্র শিল্পীরা একটি পরিবারের মতো। কিন্তু তেমন কিছু দেখলাম না। এটা নিয়ে মন খারাপ হয়েছে। কিন্তু এই খারাপ লাগাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দর্শকদের ভালোবাসার কাছে সব হারিয়ে গেছে। ‘

‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।

সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com