ব্রেকিং

x

ভোটাধিকার ব্যতীত গণতন্ত্র নিশ্চিত হয় না

সোমবার, ২৫ জুলাই ২০২২ | ৬:১৩ অপরাহ্ণ |

ভোটাধিকার ব্যতীত গণতন্ত্র নিশ্চিত হয় না
সংগৃহীত ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ।

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতি সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এক সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটাধিকার হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র নিশ্চিত হয় না। তাই সুশাসন অধরাই থেকে যায়। ভোটাধিকার প্রতিষ্ঠিত না হলে জবাবদিহিতা নিশ্চিত হয় না, আর সেকারণেই প্রতিষ্ঠিত হয় না মানবাধিকার।

তিনি আরও বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় উন্মুখ হয়ে আছে।

এসময় জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, যুব সংহতির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসরাম শফিক, এইচ এম শাহরিয়ার আসিফ, জসিম উদ্দীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম সরকার, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামছুল আলম লিপটন, প্রাদেশিক সম্পাদক খোরশেদ আলম খুশু, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জিয়াউর রহমান বিপুল, মো. আবুল কালাম আজাদ টুলু, মো. নুরুজ্জামান, জাতীয় যুবসংহতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাঈদ আলম, সালাউদ্দিন আহমেদ, শাহ আনোয়ারুল অনু, মহানগর উত্তর-এর নেতা সালাউদ্দিন বাচ্চু, বিপ্লব, চাঁদপুর জেলা যুব সংহতির আহ্বায়ক হাজী গোলাম মোস্তফা নিঝুম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক নাজমুল গাজী, আলাউদ্দিন চৌধুরী, হারুন গাজী, মো. ফারুক হোসেন আকাশ, মো. সেলিম শেখ, মো. খাজা আহমেদ, জেলা কমিটির সদস্য মো. শফি আহমেদ শফি, ইব্রাহিম খলিল, মো. জহির উদ্দিন, মো. তানভির আহমেদ, মো. নাইম গাজী সহ জেলা জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com