ব্রেকিং

x

রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে মার্কিন রাষ্ট্রদূত

শনিবার, ৩০ জুলাই ২০২২ | ৮:২৬ অপরাহ্ণ |

রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে মার্কিন রাষ্ট্রদূত
সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রাজশাহীতে অবস্থিত বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি সফর করেছেন। তার সফরসঙ্গী ছিলেন ইউএস এইডের মিশন ডিরেক্টর ক্যাথরিন ডি স্টিভেন্স ও অন্যান্য সহযোগী কূটনীতিকবৃন্দ।

সফরে পিটার হাস গ্লাভস, হেলমেট ও প্যাড পরে ট্রেনিং সেশনে অংশ নেন। সফরকারী কূটনীতিকরা একাডেমির তরুণ খেলোয়াড়দের সুশৃঙ্খল ও পরিশ্রমী হওয়ার উপদেশ দেন এবং পুরো একাডেমির সকল ফ্যাসিলিটি পরিদর্শন করেন।

এ সময় বাংলা ট্র্যাক লিমিটেডের সিইও ইকবাল হোসেনের উপস্থাপিত একাডেমির ওপর একটি ব্রিফ প্রেজেন্টেশন পর্যবেক্ষণ করেন। বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পক্ষ থেকে পিটার হাসকে সম্মাননাসূচক ক্রেষ্ট প্রদান করা হয়।

সফরে পিটার হাস ও তার সফর সহযোগী কূটনৈতিকদের বরণ করে নেন একাডেমির তিন পরিচালক- মোহাম্মদ আব্দুল মুক্তাদির, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং বাংলা ট্র্যাক লিমিটেডের সিইও ইকবাল হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com