ব্রেকিং

x

এফডিসিতে বাচসাসের নির্বাচন ১ সেপ্টেম্বর

বুধবার, ০৩ আগস্ট ২০২২ | ৫:৩৫ অপরাহ্ণ |

এফডিসিতে বাচসাসের নির্বাচন ১ সেপ্টেম্বর
সংগৃহীত ছবি

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক মেয়াদে সংগঠনের নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হবে। আজ বাচসাসের কার্যকরী কমিটির নিয়মিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ এ তথ্য নিশ্চিত করে জানান, গেল ৭ এপ্রিল নির্বাচন কমিশন বোর্ড পুনর্গঠন করা হয়েছিল। পূর্বগঠিত নির্বাচন কমিশন থেকে কেউ কেউ পদত্যাগ করায় সেটি পুনর্গঠিত হয়। সেখানে প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক রফিকুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন রেজাউল করিম শামীম, ইকবাল খোরশেদ, আলী ইমাম সুমন, মোহাম্মদ জসীম উদ্দিন।

ফাল্গুনী হামিদ আরও বলেন, ‘করোনা মহামারির জন্য সময় মতো আমরা নির্বাচনে যেতে পারিনি। এরপর মামলা বিষয়ক কিছু জটিলতা ছিল। এসব সংকট কাটিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়েছি। অনেক আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। সেখান থেকে দুজন পদত্যাগ করেছেন। তাই নতুন করে কমিশন বোর্ড তৈরি করা হয়। তাঁদের তত্ত্বাবধানেই হবে এবারের নির্বাচন। আমরা আজ মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি আগামী ১ সেপ্টেম্বর এফডিসিতে নির্বাচন হবে।’

জমজমাট এবং উপভোগ্য নির্বাচন হবে বলা প্রত্যাশা করেন ফাল্গুনী হামিদ। বাচসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই মুখিয়ে আছেন আগ্রহভরে। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে উৎসবমুখর একটি নির্বাচন হবে এবার।’

সাধারণ সম্পাদক বাবু জানান, খুব দ্রুতই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সে অনুযায়ী নির্দিষ্ট তারিখেই সাংগঠনিক বিধি নিষেধ মেনে বাচসাসের নির্বাচন হবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com