জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। আজ শনিবার এক বিবৃতিতে তারা এই দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিশেষ করে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গণপরিবহন, পণ্যপরিবহন, কৃষিসেচসহ সামগ্রিক অর্থনীতি ও উৎপাদন মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলবে। এর ফলে জনজীবনে দুর্ভোগ ও দুর্দশা বহুগুণ বেড়ে গিয়ে নাভিশ্বাস উঠবে।’
তারা জ্বালানি খাতে অপচয়, লুটপাট, দুর্নীতি কঠোর হস্তে দমন করে, রাষ্ট্রীয় অর্থসম্পদ লুটপাট-দুর্নীতি-ভোগ-বিলাশ অপচয় বন্ধ করে ডিজেল, কেরোসিন, গ্যাস, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি দাবি জানান।
এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১০ আগষ্ট বুধবার ঢাকাসহ সারাদেশে জেলা-উপজেলায় জাসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। তার আগে ৮ আগষ্ট সোমবার জাতীয় যুব জোট একই দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
Development by: webnewsdesign.com