ব্রেকিং

x

ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

সোমবার, ০৮ আগস্ট ২০২২ | ৭:৩১ অপরাহ্ণ |

ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে বঙ্গমাতার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর বেলা ১১ টায় ধানমন্ডি ৩২ নম্বরস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com