ব্রেকিং

x

ঢাকায় এসে সোহেল খান বললেন, মাছ-ভাত আর বিরিয়ানি খাব

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ | ৫:৪৮ অপরাহ্ণ |

ঢাকায় এসে সোহেল খান বললেন, মাছ-ভাত আর বিরিয়ানি খাব
সংগৃহীত ছবি

বলিউড ভাইজান সালমান খানের ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন করতে ঢাকায় এলেন তার ভাই বলিউড তারকা সোহেল খান। ঢাকায় এসে তিনি বললেন, সবাই সালমান খানের এই উদ্যোগের অংশীদার। অথচ আমি এখানে নামার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!’

বৃহস্পতিবার দুপুরে বনানীতে ভাই সালমান খানের ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন করেন তিনি। এয়ারফোর্ট থেকে সরাসরি বনানীর আউটলেটে আসেন। তাই বাংলাদেশের খাবার খাওয়ার সুযোগ হয়নি। তবে ঢাকার মাছ ভাত তিনি খাওয়ার অপেক্ষায় আরছেন বলে জানালেন।

সোহেল বললেন,‘আমি বাংলা ফুডের অপেক্ষায় আছি, এখনও মুখে তোলার সুযোগ পাইনি। সরাসরি এসেছি। তবে খাওয়ার সময় হাতে রেখেছি। কাল (শুক্রবার) সকাল পর্যন্ত আছি। মাছ আর বিরিয়ানি খাবো ভাবছি। তাছাড়া খাবার বিষয় না, তোমাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ।’

‘বিইং হিউম্যান’আউটলেট উদ্বোধন সালমান খানের না আসার কারণও জানালেন তিনি। ‘সালমান এখন অনেক ব্যস্ততা। একসঙ্গে অনেক কাজ হাতে। এজন্যই ওর পরিবর্তে আমি এসেছি’

এই উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে।

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com