ব্রেকিং

x

সরকার মানুষ হত্যার পৈশাচিক উৎসবে মেতেছে: গণঅধিকার পরিষদ

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ | ৬:০৭ অপরাহ্ণ |

সরকার মানুষ হত্যার পৈশাচিক উৎসবে মেতেছে: গণঅধিকার পরিষদ
সংগৃহীত ছবি

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল কর্মী শাওন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, মুন্সীগঞ্জে রাজনৈতিক দলের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক কর্মসূচিতে নাগরিকদের ওপর গুলি চালিয়ে মানুষ হত্যায় গণঅধিকার পরিষদ গভীর উদ্বেগের সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সভা-সমাবেশের মতো সংবিধান স্বীকৃত শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে পুলিশ মানুষ হত্যা করছে। সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষ হত্যার পৈশাচিক উৎসবে মেতে উঠেছে। গণবিরোধী, জনবিচ্ছিন্ন, দুর্নীতিবাজ সরকারের এসব কর্মকাণ্ড দেশকে চরম নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। যা দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তারা বলেন, আমরা চাই ফ্যাসিবাদী সরকারের বেআইনি নির্দেশ পালন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিরত থাকুক। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করুক।

একইসঙ্গে জনগণকে সম্মিলিতভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।

বিবৃতিতে শাওনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানায় গণঅধিকার পরিষদ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com