বেলা তিনটার দিকে কার্যালয়ে শুভেচ্ছা জানাতে এলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেত্রী নিপূণ আক্তার ও ও সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। তাদের সাদরে গ্রহণ করতে কার্যালয়ের নীচে দাঁড়ানো ছিলো অভ্যর্থনা কমিটির সদস্যরা। গাড়ি থেকে নামা মাত্রই উষ্ণ অভ্যর্থনায় আলিঙ্গন করে তাদের।
এ সময় সাইমন বলে উঠেন দুই কারণে শুভেচ্ছা জানাতে এলাম। এক, আমাদের প্রতিবেশি ( এফডিসির পাশেই প্রধান অফিস) , দুই, সবসময় আমাদের চলচ্চিত্রের সুন্দর সুন্দর খবর প্রকাশ করে পাশে থাকেন। সাইমনের এমন মন্তব্যের সঙ্গে সায় দেন অভিনেত্রী নিপুণ।
এরপর তারা সিঁড়ি ভেঙে উঠেন দশতলা ভবনের দ্বিতীয় তলায়। যেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। যেখানে ইতোমধ্যেই নানা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সম্মিলনে অভ্যাগত সুধীজনের দোয়া ভালোবাসা আশীর্বাদ পাচ্ছিল । সেই মিছিলে শামিল হয়ে শুভ কামনা জানালেন সাইমন-নিপুণ।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে মন্ত্রী-এমপি, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্পপতি, ব্যবসায়ী, লেখক, কবি, শিল্পী, চলচ্চিত্রকার, সামরিক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, পেশাজীবী, ক্রীড়া ও বিনোদন জগতের তারকাসহ সমাজের স্বনামধন্য ব্যক্তিরা এসেছিলেন শুভেচ্ছা জানাতে। নক্ষত্রের ছটায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলোয় আলোয় ভরে ছিল আঙিনা।
Development by: webnewsdesign.com