ব্রেকিং

x

যৌন নির্যাতনের শিকার শিশুদের কাছে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

সোমবার, ০৩ অক্টোবর ২০২২ | ৫:৪৬ অপরাহ্ণ |

যৌন নির্যাতনের শিকার শিশুদের কাছে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার ক্রিকেটে শিশু যৌন নির্যাতনের কথা প্রায় শোনা যায়। ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে আওয়াজ তুলেছে, মামলাও করেছে। অবশেষে যৌন নির্যাতনের শিকার শিশুদের কাছে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অস্ট্রেলিয়ার খেলাধুলার জাতীয় সংস্থার যৌন নির্যাতনের শিকারদের প্রতিকার প্রকল্পে যোগ দিয়েছে সিএ। ক্রিকেট সংস্থাটির চেয়ারম্যান লাচলান হেন্ডারসন রাজ্য সংস্থাগুলোকেও এতে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান লাচলান হেন্ডারসন বলেন, ‘দীর্ঘদিন ধরে সমাজে এবং ক্রিকেটসহ বিভিন্ন খেলায় শিশু যৌন নিপীড়নের মতো ভয়ংকর সমস্যা বিরাজ করছে। যা ঘটে গেছে, তা আমরা বদলাতে পারব না। তবে ভুক্তভোগীদের যেটুকু পারা যায় সহযোগিতা করা দরকার। অস্ট্রেলিয়ার ক্রিকেটে জড়িত থাকা অবস্থায় কেউ যৌন নিপীড়নের শিকার হয়ে থাকলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি।’

এবছরের শুরুর দিকে একজন সাবেক জুনিয়র ক্রিকেটার ১৯৮৫ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ সফরে যৌন হেনস্তার অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন।

এর আগে ২০০৯ সালে স্কুলছাত্র খেলোয়াড়দের যৌন নিপীড়নের জন্য কারাগারে বন্দী হয়েছিলেন অজিদের সাবেক রাজ্য ক্রিকেটার ইয়ান কিং। ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে কিং কোচের দায়িত্বে ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com