ব্রেকিং

x

এবার আর্জেন্টিনার মাঠে সংঘর্ষ, এক দর্শকের মৃত্যু

শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ | ৯:০৩ অপরাহ্ণ |

এবার আর্জেন্টিনার মাঠে সংঘর্ষ, এক দর্শকের মৃত্যু
সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়া ট্র্যাজেডির ক্ষত না শুকোতেই আর্জেন্টিনার স্টেডিয়ামে সংঘর্ষের খবর পাওয়া গেছে। আর্জেন্টিনার ঘরোয়া লিগের ম্যাচে পুলিশ ও দর্শকদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক ফুটবল সমর্থক।

বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা ফুটবল লিগের একটি ম্যাচে বোকা জুনিয়র্সের মুখোমুখি হয়েছিল জিমনাসিয়ার। ম্যাচ চলাকালীন সময়েই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন কিছু সমর্থক। দর্শকদের বিশৃঙ্খলায় একপর্যায়ে খেলা থামিয়ে দিতে বাধ্য হন রেফারি। তখনই সমর্থক এবং পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাতে একজন নিহত হয়েছে। ভিড় সামলাতে মাঠের ভেতরে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ায় ম্যাচটি বাতিল করতে হয়।

এ ঘটনায় এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘এএফএ এই ধরনের ঘটনার নিন্দা জানাচ্ছে। পাশাপাশি ফুটবলের চেতনাকে কলঙ্কিত করার মতো এ ধরনের ঘটনা নির্মূলে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।’

টিভি চ্যানেল ‘টোডো নোটিসিয়াস’-এ বক্তব্য রাখতে গিয়ে নিরাপত্তামন্ত্রী সার্জিও বার্নি বলেন, ‘দুর্ভাগ্যবশত একজনের মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। যদিও নিহত সেই ব্যক্তির পরিচয় নিয়ে বিস্তারিত কিছু বলেননি বার্নি।’

বোকা জুনিয়র্সের কোচ হুগো ইবারা বলেছেন, ‘এই রকম পরিস্থিতি যে একটা ম্যাচ ঘিরে হতে পারে, না দেখলে বিশ্বাসই করা যেত না। আমরা সবাই মারাত্মক ভাবে আহত হতে পারতাম।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com