ব্রেকিং

x

ধর্ম যার যার উৎসব সবার-বার্তা দিতে কলকাতার পূজামণ্ডপে অপু বিশ্বাস

মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ | ৬:১৩ অপরাহ্ণ |

ধর্ম যার যার উৎসব সবার-বার্তা দিতে কলকাতার পূজামণ্ডপে অপু বিশ্বাস
সংগৃহীত ছবি

মহা ধুমধামের সঙ্গে এবার কলকাতায় দুর্গাপূজা উদযাপন করেছেন বাংলাদেশি চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। তবে দুর্গাপূজা শেষ হলেও সম্প্রীতির দীপাবলী উদযাপন করতে এখনও কলকাতায় রয়েছেন তিনি। এ উপলক্ষে মঙ্গলবার কলকাতার বিখ্যাত মৃৎ শিল্পী সনাতন রুদ্র পালের স্টুডিওতে এক ফটোশুটে অংশ নেন তিনি।

মঙ্গলবার অপুর জন্মদিনও। ফটোশুটের পাশাপাশি এদিন কেক কেটে উপস্থিত সাংবাদিকদের সাথে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন অপু। বিকেলে ছেলের সাথে শপিং করেই কাটাবেন বলে জানান তিনি।

অপু জানান, দীপাবলির আলোর উৎসবে সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই , ধর্ম যার যার উৎসব সবার- এই বার্তা দিতেই সংস্কৃতির শহর কলকাতায় তিনি এবার ঘুরে বেড়াবেন এক কালী মণ্ডপ থেকে অন্য কালী মণ্ডপে।

এর আগে দুর্গাপূজাতেও লাল পেড়ে সাদা শাড়িতে ফটোশুট করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী। ষষ্ঠী থেকে দশমী কলকাতার শোভাবাজারের রাজবাড়িতে অঞ্জলী দেওয়া থেকে সিঁদুর খেলায় ছেলে জয়কে নিয়ে উৎসবে মেতেছিলেন অপু।

দুর্গাপূজা উদযাপনের সময় সিঁদুর পরা কয়েকটি ছবি নিজের ফেসবুকেও পোস্ট করেন অপু বিশ্বাস। তারপর থেকে গুঞ্জন রটে, ফের বিয়ে করেছেন এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা। পরে অবশ্য অপু সিঁথিতে সিঁদুর দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। ইস্যুটি নিয়ে অপু বিশ্বাস ফেসবুক লেখেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন’।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com