দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। এই উপলক্ষে সব ফুটবলারই নিজেদের প্রস্তুত করছেন। আবার অনেকে ইনজুরিতেও পড়ছেন। এবার সেই দলে শামিল হলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো। অনুশীলনে চোট পাওয়ায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে তারকা মিডফিল্ডার আর্থার মেলোর।
ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে আর্থার নিজের চোটের কথা নিজেই জানান। লিভারপুলের অনুশীলনে এই চোট পান তিনি। যদিও কতদিন যাবত মাঠে নামতে পারবেন না তা জানাননি। তবে এই ব্রাজিলিয়ান অনুভব করছেন তিনি খেলতে পারবেন না বিশ্বকাপে।
ইনস্টাগ্রামে আর্থার জানান, ‘দুঃখজনকভাবে, আপনারা সবাই জানেন, আমার বাম ঊরুর চোট আমাকে বেশ কিছুদিনের জন্য খেলার বাইরে নিয়ে গেছে। এটা এমন একটা সময়ে এসেছে যখন আমি প্রবল চেষ্টা ও দারুণ পরিশ্রম করেছি। আমি নতুন বলে নিজের জায়গা পাকা করার জন্য প্রস্তুত ছিলাম এবং আমার বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম।
বিশ্বকাপে ব্রাজিল খেলবে জি গ্রুপে। সেখানে প্রতিপক্ষ হিসেবে নেইমাররা পাবে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনকে।
Development by: webnewsdesign.com