চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পন। তার ম্যাজিক ওভারের পর শ্রীলঙ্কার ইনিংস থামল ৮ উইকেট হারিয়ে ১৫২ রানে। আমিরাতকে জিততে হলে করতে হবে ১৫৩ রান।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস মিলে ৪২ রানের জুটি গড়েন। ১৮ রান করে আউট হন কুশল মেন্ডিস। এরপর ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে পাথুম নিশাঙ্কা গড়েন ৫০ রানের জুটি।
দলীয় ৯২ রানের মাথায় ২১ বলে ৩৩ রান করে রান আউট হন ধনঞ্জয়া। ইনিংসের ১৫তম ওভারের বল তুলে দেয়া হয় কার্তিক মিয়াপ্পানের হাতে। ওই ওভারের শেষ তিন বলে টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন আমিরাতের এই লেগ স্পিনার। ৮ বলে ৫ রান করে প্রথমে আউট হন ভানুকা রাজাপাকসে। এরপর আউন হন চারিথ আশালঙ্কা এবং দাসুন শানাকা।
পরের ওভারেই আউট হয়ে যান ওয়ানিদু হাসারাঙ্গা। ৩ বলে করেন ২ রান। চামিকা করুনারত্নে ১১ বল খেলে করেন ৮ রান। শেষ দিকে প্রামোদ মদুশান ও দুশমন্থ চামিরা অপরাজিত থাকেন ১ রানে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
আরব আমিরাতের হয়ে ৩ উইকেট নেন মিয়াপ্পান, ২ উইকেট নেন জাহুর খান, ১টি করে উইকেট নেন আয়ান আফজাল খান, আরিয়ান লাড়কা।
Development by: webnewsdesign.com