ব্রেকিং

x

ভিনিসিয়াস কেন আটে, প্রশ্ন নেইমারের

বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | ৭:০৯ অপরাহ্ণ |

ভিনিসিয়াস কেন আটে, প্রশ্ন নেইমারের
সংগৃহীত ছবি

করিম বেনজেমার ব্যালন ডি’অর জেতা নিয়ে কোন সংশয় ছিল না। প্রত্যাশা মতো পুরস্কার রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের হাতেই উঠেছে। মৌসুমে ৪৬ ম্যাচে ৪৪ গোল করে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জিতেছেন তিনি। তাকে আটকায় কে!

কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের লিস্টে আটে থাকা মেনে নিতে পারছেন না অনেকে। তাদের একজন নেইমার। তিনি মনে করেন, ভিনির সেরা তিনে থাকা উচিত ছিল, ‘বেনজেমার ব্যালন ডি’অর প্রাপ্য ছিল। সন্দেহ নেই। কিন্তু ভিনি আটে থেকে শেষ করেছে এটা মানা যায় না। এটা অসম্ভব।’

গত মৌসুমে ভিনিসিয়াস দুর্দান্ত ফুটবল খেলেছেন। আগমনী বার্তা তিনি দিচ্ছিলেন। গত মৌসুমে কাঙ্খিত সেই আগমণ হয়েছে তার। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে মৌসুমে ২২ গোল করেছেন ভিনি। গোলে সহায়তা দিয়েছেন ১৬টি। লিগ জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে দলকে শিরোপা এনে দিয়েছেন।

অন্যদিকে ব্যালন ডি’অরের তালিকায় দ্বিতীয় হয়েছেন সাদিও মানে। গত মৌসুমে মানে লিভারপুলে দারুণ খেলেছেন। চারটি শিরোপা জয়ের সম্ভাবনা ছিল তাদের। কিন্তু লিগ দুইয়ে থেকে শেষ করেছে রেডসরা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরেছে। মানে করেছেন ২৩ গোল। গোলে সহায়তা মাত্র দুটির মানের। ডি ব্রুইনি গত মৌসুমে প্রভাব বিস্তার করে খেলেছেন। লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে রিয়ালের কাছে হেরেছিলেন তারা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com