ব্রেকিং

x

‘জয় বাংলা ধ্বনি’ ছবিটি করছেন না সুনেরাহ

বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | ৮:৩৯ অপরাহ্ণ |

‘জয় বাংলা ধ্বনি’ ছবিটি করছেন না সুনেরাহ
সংগৃহীত ছবি

রাজনৈতিক ব্যক্তিত্ব শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘জয় বাংলা ধ্বনি’। ছবিতে অভিনয় করতে গত ৯ অক্টেবর চুক্তিদ্ধ হয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কিন্তু বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে ছবিটির সংবাদ সম্মেলনে উপস্থিত হতে দেখা যায়নি সুনেরাহকে। পরে যোগাযোগ করলে তিনি জানালেন ছবিটি তিনি করছেন না।

তার আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এটি মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা হওয়ায় বাবার ইচ্ছে হওয়াতেই সায় দিয়েছেন । এছাড়া মুক্তিযোদ্ধের এমন গল্পের ছবিতে কাজ করার ইচ্ছে ছিলো অনেক দিনের।

২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমাটি। ছবিতে সুনেরাহর সঙ্গে নায়ক ছিলেন নিরব। এতে সম্ভু রাজাকারের চরিত্রে অভিনয় করবেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জমান নূর। পরিচালনা করবেন খ ম খুরশীদ।

কেনো ছবিটি থেকে সরে দাঁড়াচ্ছেন? এ প্রশ্নে সুনেরাহ বললেন, ‘পরিচালকের সঙ্গে কিছু বিষয়ে মিল না হওয়াতে ছবিটি আমি না করার সিদ্ধান্ত নেই। আমাকে যে গল্প পাঠানো হয় সেটা পড়ার পর পরিচালকের সঙ্গে আমার চরিত্রের লাইনআপে পরিবর্তন আনার বিষয়ে কথা হয়। পরে যেটা পাঠিয়েছে সেটাও আমার পছন্দ হয়নি। সেটা নিয়েই কিছুটা গড়মিল অবস্থা তৈরি হয়েছে।’

এরপরও সুনেরাহর ছবিটি করার ইচ্ছে ছিলো বলেও জানালেন। বললেন পরিচালক একটু ভালোভাবে বললে হয়তো অভিনয় করা হতো। কিন্তু তিনি আমার সঙ্গে আচরণ ভালো করেননি। রূঢ় ভাষায় বলেছেন আমাকে ছবিটি করতেই হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ছবিটি করবো না।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com