দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে এই ম্যাচ শুরু করা যায়নি। কয়েক দফায় ওভার কমিয়ে ম্যাচ নেমে এসেছে ৯ ওভারে। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৭৯ রান। জিততে হলে দক্ষিণ আফ্রিকার দরকার ৮০ রান।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুটা তত ভালো হয়নি জিম্বাবুয়ের। ৬ রানে ক্রেইগ আরভিন, ১২ রানে রেজিস চাকাবা ও সিকান্দার রাজা ও ১৯ রানে শন উইলিয়ামস আউট হন। সেখান থেকে দলের হাল ধরেন ওয়েসলি মাধেভেরে ও মিল্টন শুম্বা। পঞ্চম উইকেটে তারা দুজন ৩৩ বলে ৫৫ রানের জুটি গড়েন। তাতে জিম্বাবুয়ে পায় ৭৯ রানের সংগ্রহ। মাধভেরে ১৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন। আর শুম্বা ২০ বলে ২ চারে ১৮ রান করে শেষ বলে আউট হন।
বল হাতে দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ২ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন পার্নেল ও নরকিয়া।
জিম্বাবুয়ে একাদশ:
রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগ্রাভা ও ব্লেসিং মুজারাবানী।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিসটান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিক নরকিয়া ও লুঙ্গি এনগিদি।
Development by: webnewsdesign.com