ব্রেকিং

x

বাংলাদেশকে হারাতে চান সেমির স্বপ্ন দেখা আরভিন

শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | ১১:৫০ পূর্বাহ্ণ |

বাংলাদেশকে হারাতে চান সেমির স্বপ্ন দেখা আরভিন
সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকে একটি ও পাকিস্তানকে হারিয়ে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট তুলে নিয়েছে জিম্বাবুয়ে। প্রতিপক্ষ ও সমীকরণ মিলিয়ে ভারতের পরে সেমিফাইনালে যাওয়ার বড় সুযাগ এখন জিম্বাবুয়ের সামনে। তার জন্য রোববার ব্রিসবেনে বাংলাদেশকে হারাতে হবে। সাকিবদের হারিয়ে ওই সুযোগ নিতে চান দলটির অধিনায়ক ক্রেগ আরভিন।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা সেমিতে যাওয়ার বড় সুযোগ পেয়েছি। সেজন্য আমাদের বাংলাদেশ এবং নেদারল্যান্ডসকে হারাতে হবে। শেষ ম্যাচ পড়েছে ভারতের বিপক্ষে। অন্য দলের কিছু ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। তবে এখন আমরা অত দূরে তাকাচ্ছি না। মনোযোগ আগামীকালের ম্যাচে এবং ভালো পারফরম্যান্স করায়।’

আরভিন বলছেন, টি-২০ ক্রিকেটের চিত্র মুহূর্তে বদলে যায়। কখন কী হয় বলা কঠিন। বাংলাদেশ দলের ওপর থেকে চোখটা একটু সরে গেলেই বড় ক্ষতি হয়ে যেতে পারে দলের, ‘পাকিস্তানকে হারানো বড় অর্জন। আমরা কাল ব্রিসবেনে এসেছি, আজ অনুশীলন করেছি এবং আগামীকালই ম্যাচ। সবকিছু খুব দ্রুত ঘটে যাচ্ছে। আমরা জানি, বাংলাদেশ ভালো দল। জিততে হলে খুবই ভালো খেলতে হবে আমাদের।’

টপ অর্ডারে ব্যাট করা আরভিন আগ্রাসী খেলার চেষ্টা করেন। বোলিং আক্রমণে শুরুতে আক্রমণ করা তার কৌশল। জিম্বাবুয়ে অধিনায়কের মতে, দলে সিকান্দার রাজা, শন উইলিয়ামসরা থাকায় তার জন্য কাজটা সহজ হয়। তাদের থেকে পরামর্শ নিতে পারেন। এটাই তাকে আগ্রাসী হতে, ভালো সিদ্ধান্ত নিতে এবং ঘুরে দাঁড়াতে সহায়তা করে বলে উল্লেখ করেছেন তিনি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com