ব্রেকিং

x

বাংলাদেশি ‘বন্ধুদের’ ভোগলে বললেন, অজুহাত খুঁজলে বড় হওয়া যায় না

বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | ৭:৪০ অপরাহ্ণ |

বাংলাদেশি ‘বন্ধুদের’ ভোগলে বললেন, অজুহাত খুঁজলে বড় হওয়া যায় না
সংগৃহীত ছবি

ভারতকে নাগালেও পেয়েও বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে বাংলাদেশ। বুধবার ওই হারের জন্য ক্রিকেটার ও ভক্তরা ভেজা মাঠ ও ফেক ফিল্ডিংকে দায়ী করছেন। কোহলির ওই ফেক ফিল্ডিং থেকে জরিমানা হিসেবে পাঁচ রান পাওনা ছিল দলের।

ম্যাচ শেষে সাকিব সংবাদ সম্মেলনে ভেজা মাঠ হারের কারণ নয় বললেও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেছেন, সাকিব মাঠ শুকানোর জন্য আরও কিছুটা সময় চেয়েছিলেন। ফেক ফিল্ডিং নিয়েও তিনি আম্পায়ারের সঙ্গে কথা বলেন।

ম্যাচ শেষেই সোহান সাংবাদিকদের কাছে ফেক ফিল্ডিংয়ের জন্য পাঁচ রান না পাওয়ার জন্য আক্ষেপ করেন। ভক্তরাও বিষয়টি নিয়ে বেশ চটে আছেন। বিষয়টি নিয়ে দুই টুইটে ধারাভাষ্যকার হার্শা ভোগলে ‘বাংলাদেশের বন্ধুদের’ উদ্দেশ্যে বলেছেন, হারের জন্য এভাবে অজুজাত খুঁজলে বড় হওয়া যায় না।

তিনি প্রথম টুইটে লিখেছেন, ‘সত্যি হলো, ফেক ফিল্ডিংটা কেউ দেখেননি। আম্পায়ার দেখেননি, খেলোয়াড়রা দেখেননি আমরাও দেখিনি। এ নিয়ে আইসিসির জরিমানার নিয়ম অবশ্যই আছে। কিন্তু কেউ না দেখলে কী করবেন।’

ওই টুইটে নানান রিপ্লে আসতে শুরু করলে ভোগলে আবার লেখেন, ‘আমার মনে হয় না, ভেজা আউটফিল্ড নিয়ে কেউ প্রশ্ন তুলেছে। সুতরাং আমার বাংলাদেশি বন্ধুরা, ভেজা মাঠ কিংবা ফেক ফিল্ডিংকে লক্ষ্যে পৌঁছাতে না পারার জন্য দায়ী করবেন না। বাংলাদেশের একজন ব্যাটার শেষ পর্যন্ত খেলতে পারলে, ম্যাচটা জিতে যেতেও পারতো। এভাবে অজুহাত খুঁজতে থাকলে বড় হওয়া যায় না।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com