ব্রেকিং

x

২৫ কেজি স্বর্ণ বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক

বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | ৬:৪৫ অপরাহ্ণ |

২৫ কেজি স্বর্ণ বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক
সংগৃহীত ছবি

চোরাচালান বা অবৈধ প্রক্রিয়ায় আনা স্বর্ণের জব্দ করা অংশ থেকে ২৫ কেজি বা ২ হাজার ১৭০ ভরি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিলামের মাধ্যমে এ পরিমাণ স্বর্ণ বিক্রি করা হবে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৪ থেকে ২০ নভেম্বর টেন্ডার বিক্রি ও জমার তারিখ নির্ধারণ করা হয়েছে। শুধু লাইসেন্সধারী স্বর্ণ ব্যবসায়ীরা নিলামে অংশ নিতে পারবেন। এ জন্য ন্যূনতম যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে।

চোরাচালান বা অবৈধ প্রক্রিয়ায় বাংলাদেশে আনা স্বর্ণ নানা সময়ে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানবন্দর ও স্থলবন্দরে বেশিরভাগ স্বর্ণ জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখা হয়। স্বর্ণ আটকের ঘটনায় মামলাও হয়। রায় সরকারের পক্ষে গেলে পরে তা নিলামে বিক্রি করা হয়। এভাবে জব্দ হওয়া প্রায় ২ হাজার ৯০০ কেজি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা আছে।

স্বর্ণের নিলামে অংশ নিতে আগ্রহী স্বর্ণ ব্যবসায়ীদের হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন সনদ, মূসক নিবন্ধন, বিআইএন সনদ, বাজুসের সদস্যপদ, আর্থিক সচ্ছলতা বিষয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সনদ, আয়কর পরিশোধের হালনাগাদ সনদসহ প্রয়োজনীয় সব নথি জমা দিতে হবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com