ব্রেকিং

x

বিলিয়ন ডলারের টিম পিছনে পড়েছে, ভারতকে খোঁচা রমিজের

শনিবার, ১২ নভেম্বর ২০২২ | ৪:৪৮ অপরাহ্ণ |

বিলিয়ন ডলারের টিম পিছনে পড়েছে, ভারতকে খোঁচা রমিজের
সংগৃহীত ছবি

ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। জিম্বাবুয়ের বিপক্ষে হেরে সুপার টুয়েলভে বাদ পড়ার শঙ্কায় থাকা দলটি এখন দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে।

ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের আগে পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, বিলিয়ন ডলারের দলকে পেছনে ফেলে পাকিস্তান এগিয়ে যাচ্ছে। তাদের নেতৃত্বের মধ্যে কিছু বিষয় তো আছেই।

রমিজ বলেছেন, ‘আমরা নিজেরাই নিজেদের প্রতি সন্দেহ রাখি। এখন দেখুন, বিশ্ব ক্রিকেট কত পেছনে পড়ে আছে আর আমরা কত দূর এগিয়ে গেছি। এই বিশ্বকাপে সবার চোখে পড়েছে যে, বিলিয়ন ডলারের দল পেছনে পড়ে গেছে। আর আমরা এগিয়ে গেছি।’

সুপার টুয়েলভে পাকিস্তানের ওপেনার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা রান পাচ্ছিলেন না। তারা সেমিফাইনাল দিয়ে রানে ফিরেছেন। সঙ্গে তরুণ মোহাম্মদ হারিস অসাধারণ ব্যাটিং করছেন। রজিমের মতে, বিশ্বকাপের আগে যেসব ক্রিকেটার ভালো খেলেছেন তাদের প্রতি আস্থা না রাখা অন্যায়।

তিনি বলেন, ‘কিছু কাজ আমরা ভালো করছি বলেই তো এই ফল। এই দলের মধ্য থেকেই তো গত মাসে আইসিসির সেরা ক্রিকেটারের তকমা পেয়েছে। ওদের খেলা আপনাদের উপভোগ করতে হবে, আবার তাদের সম্মানও করতে হবে।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com