ব্রেকিং

x

বড় রান তাড়ায় শুরুতে ফিরলেন এনামুল-লিটন

শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ | ৬:৩৩ অপরাহ্ণ |

বড় রান তাড়ায় শুরুতে ফিরলেন এনামুল-লিটন
সংগৃহীত ছবি

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ৪১০ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ভারত। প্রথম প্রতিপক্ষ হিসেবে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে চারশ’ রানের বৃত্ত ভেঙেছে। জবাব দিতে নেমে টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন এনামুল হক। ফিরেছেন আশা দেওয়া লিটন দাসও।

বাংলাদেশ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এনামুল হক এক ছক্কায় ৮ করে ফিরে গেছেন। লিটন দাস ২৯ রানে ফিরেছেন।

চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ওপেনার ইশান কিষাণ ও তিনে নামা বিরাট কোহলি দুর্দন্ত ব্যাটিং করেছেন। কিষাণ প্রথম সেঞ্চুরির ইনিংসটা ২১০ রানে নিয়ে থামিয়েছেন। ১৩১ বলে ২৪ চার ও ১০টি ছক্কার শটে ওই রান করেন তিনি।

বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৯১ বলে ১১৩ রানের ইনিংস। ডানহাতি এই ব্যাটার ১১ চার ও দুই ছক্কায় ক্যারিয়ারের ৭২তম সেঞ্চুরির দেখা পেয়েছেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর ৩৭ ও অক্ষর প্যাটেল ২০ রানের ইনিংস খেলেন।

বাংলাদের দলের হয়ে পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন দুটি করে উইকেট নেন। দু’জনই ছিলেন খরুচে। সাকিব আল হাসান নেন দুই উইকেট। এছাড়া মেহেদি মিরাজ ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট তুলে নেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com