ব্রেকিং

x

তেলেগু এই নায়িকার আক্ষেপ ফুরোলো, তার ‘পায়ের ছাপ’ মুক্তি পাচ্ছে

সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ | ৫:৫০ অপরাহ্ণ |

তেলেগু এই নায়িকার আক্ষেপ ফুরোলো, তার ‘পায়ের ছাপ’ মুক্তি পাচ্ছে
সংগৃহীত ছবি

বাংলাদেশে চিত্রনায়িকা মেঘলা মুক্তার কোনো ছবি মুক্তি পায়নি এতোদিন। তার আগেই পেলেও দুই তেলেগু ছবিতে নায়িকা হিসেবে দেখা গেছে তাকে। সেই হিসেবে বাংলাদেশের শোবিজেও পরিচিত তিনি। এবার বাংলাদেশের ছবিতেও অভিষেক হচ্ছে তার। আগামী ২৩ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেঘলা মুক্তা অভিনীত ছবি ‘পায়ের ছাপ’।

ফরিদুর রেজা সাগর প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ছবি ‘পায়ের ছাপ’। পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। ইমপ্রেস টেলিফিল্মের ফিল্ম কনসালটেন্ট আবু শাহেদ ইমন ছবিটির মুক্তির বিষয়ে সোমবার নিশ্চিত করেছেন।

ইমন বলেন , ‘ইমপ্রেস টেলিফিল্ম সবসময় পরিচ্ছন্ন গল্পে চলচ্চিত্র নির্মাণ করে থাকে। সেই ধারাবাহিকতার নতুন প্রয়াস ‘পায়ের ছাপ’। এতে আমাদের দেশের নারীর সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকরা পছন্দ করবেন এবং সাধারণ নারীরা এই ছবি দেখলে এগিয়ে যাওয়া অনুপ্রেরণা পাবেন।’

এর আগে তিনটি ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা। তিনটিই ছিল ছোট স্বল্প দৈর্ঘ্য। বাংলাদেশের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ না পেলেও দুই তেলেগু ছবিতে নায়িকা হিসেবে দেখা গেছে তাকে। ‘পায়ের ছাপ’ এর মাধ্যমে বাংলাদেশেও নায়িকা হিসেবে যাত্রা শুরু হচ্ছে তেলেগুর ‘‘সাকালাকালা ভাল্লাভুডু’ছবির এই নায়কার।

ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রশংসা নিয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘পায়ের ছাপ’। মূলত নারী প্রধান গল্পের ছবি এটি। মেঘলা মুক্তা বলেন, তেলেগু ইন্ডাস্ট্রি থেকে প্রথম নায়িকা হয়েছে এবার পায়ের ছাপ-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে। সেটা আমার ইমপ্রেস টেলিফিল্মের মতো প্রডাকশন হাউজের মাধ্যমে। কাজেই আমার মধ্যে ভীষণ উচ্ছ্বাস কাজ করছেন। দর্শকদের ফিডব্যাক পাওয়ার অপেক্ষায় আছি।

মেঘলা মুক্তা জানান, একজন নারীর সংগ্রাম করে এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে পায়ের ছাপ। বললেন, আমাদের সমাজে একজন নারীকে স্বপ্ন দেখে সেটি বাস্তবায়ন করার গল্পই পায়ের ছাপ। সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষ শাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে পায়ের ছাপ-এ।

‘পায়ের ছাপ’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। এই ছবির দুটি গানে কণ্ঠ দেন ঝিলিক ও আতিয়া আনিশা। মেঘলা মুক্তা ছাড়াও আরও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com