ব্রেকিং

x

‘মেসি বিশ্বকাপ জিতবে, এটা লেখা হয়ে গেছে’

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | ৬:৪১ অপরাহ্ণ |

‘মেসি বিশ্বকাপ জিতবে, এটা লেখা হয়ে গেছে’
সংগৃহীত ছবি

বিশ্বকাপ শিরোপা থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে আর্জেন্টিনা। ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর সুযোগ মেসিদের সামনে। আজ সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারালেই শিরোপার মঞ্চে পৌঁছে যাবে আলবেসেলেস্তেরা। এরপরই হয়তো লিওনেল মেসির হাত ধরে কাতারে নতুন ইতিহাস লিখবে আর্জেন্টিনা।

তবে সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ মনে করছেন, এতদূর যাওয়ার প্রয়োজন নেই। তার দাবি, মেসি এবার বিশ্বকাপ জিতবে এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে।

ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার মনে হয় এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে যে, কে জিতবে (বিশ্বকাপ)। আপনারা জানেন আমি কী বলতে চাচ্ছি। আমার মনে হয় মেসির হাতেই ট্রফিটা উঠবে। এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে।’

৪১ বছর বয়সী মিলান ফরোয়ার্ড এক সময় মেসির সঙ্গে খেলেছেন বার্সেলোনায়। ৩৫ বছর বয়সী মেসির সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। পঞ্চমবারের মতো বিশ্ব আসরে খেলছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তার হাতে একটি সোনালি ট্রফি দেখার অপেক্ষায় পুরো বিশ্বের ফুটবলপ্রেমীরা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com