ব্রেকিং

x

জানুয়ারিতে বসছে রাহুল-আথিয়ার বিয়ের আসর

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | ৬:৪৭ অপরাহ্ণ |

জানুয়ারিতে বসছে রাহুল-আথিয়ার বিয়ের আসর
সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা সুনীল শেঠীর মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠী ও ক্রিকেটার কে এল রাহুল কবে বিয়ে করছেন তা নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে। শোনা যাচ্ছিল, চলতি মাসেই বিয়ে করতে চলেছেন আথিয়া ও রাহুল। তবে সর্বশেষ খবর অনুয়ায়ী, ডিসেম্বর নয়, আগামী বছরের জানুয়ারি মাসের ২১ থেকে ২৩ তারিখ এই তিন দিন ধরে চলবে রাহুল ও আথিয়ার বিয়ের অনুষ্ঠান।

বলিউডের একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্য়ে এ তারকা জুটির বিয়ের নিমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়ে গেছে অতিথিদের। জানা গেছে, আথিয়া ও রাহুলের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে পরিবারের লোকজন। চুটিয়ে শপিংও চলছে। এমনকী, বিয়ের ভেন্যুও ঠিক হয়ে গেছে।

শোনা যাচ্ছে, অন্য তারকাদের মতো কোনও বিদেশি লোকেশন নয়। বরং সুনীল শেঠীর খান্ডালার বাংলো জাহানে বসবে বিয়ের আসর। ইতো মধ্যেই ওয়েডিং প্ল্যানার বিয়ের সব অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com