ব্রেকিং

x

মেসিকে ভালোবেসে ইশতিয়াকের গান, গাইলেন ব্রাজিল সমর্থক লুৎফর হাসান

রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | ৯:১২ অপরাহ্ণ |

মেসিকে ভালোবেসে ইশতিয়াকের গান, গাইলেন ব্রাজিল সমর্থক লুৎফর হাসান
সংগৃহীত ছবি

বার্সেলোনার জার্সি গায়ে সবুজ ক্যানভাসে মেসি বিস্ময়কর ফুটবলের আঁকিবুঁকি আছে অনেক। তার সেই আঁকিবুঁকিতে বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত ব্যুদ হয়ে আছেন।

এবারের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে অসাধারণ নৈপূণ্য প্রদর্শণ করছেন এই ফুটবলার। তার এ নৈপূণ্যে প্রাণের সঞ্চার করেছে ভক্তদের। আশা বুক বেঁধেছে বিশ্বকাপ টফি জয়ের অপূর্ণতা ঘুচে যাক।

মেসি দূর দেশের হলেও বাংলাদেশেও রয়েছে তার অগণতি ভক্ত। যে ভক্তরা মেসির আনন্দে আনন্দিত হোন, মেসির কান্নায় কাঁদেন। বাংলাদেশের এমন একজক মেসি প্রেমিক ইশতিয়াক আহমেদ। যিনি জনপ্রিয় লেখক, সাংবাদিক ও গীতিকার। মেসির প্রতি ভালোবাসা দেখিয়ে তিনি লিখেছেন গান।

ইশতিয়াকের লেখা সেই গানটি কণ্ঠে তুলেছেন ‘ঘুড়ি’ খ্যাত ব্রাজিল সমর্থক গায়ক লুৎফর হাসান। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়িকা পুষ্পিতা পপিও। লোকাল ট্রেনের ইউটিউব চ্যানেলে গান মুক্তি পেয়েছে।

গানটি লেখার ও বানানোর নেপথ্যের কথা বলতে গিয়ে ইশতিয়াক আহমেদ বলেন, ‘গত প্রায় একমাস ধরে আমি একটা কাজ করেছি। কাজটা আসলে কোনও উদ্দেশ্য নিয়ে না, এমনি দেখার চেষ্টা করেছি মানুষ কতটা ভালোবাসে আর্জেন্টিনাকে। মেসিকে। ’

তিনি বলেন, ‘রাস্তাঘাটে, রেস্টুরেন্টে, শপিংমলে যত মানুষ মেসির জার্সি পরেছে তাদেরকে মোবাইল ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করেছি। যা দেখেছি তার হয়তো এক তৃতীয়াংশ ধরতে পেরেছি। সেসব নিয়ে একটা ভিডিও পোস্ট করার ইচ্ছা ছিলো ফাইনালের আগে। কিন্তু হঠাৎ মনে হলো বিষয়টা একগুয়ে হয়ে যেতে পারে। তা দ্রুত সিদ্ধান্ত নিয়ে একটা গান করিয়ে ফেলেছি। যাতে সংযুক্ত রেখেছি ওই ধারণকৃত ভিডিওগুলো। ’

লুৎফর হাসান বলেন, ‘যদিও আমি ব্রাজিল সমর্থক। তবে একজন মেসি ভক্ত। তবে গানটি গেয়েছি আর্জেন্টিনার সমর্থকদের জন্য। তারা মেসিকে ভালোবাসেন। এই ভালোবাসা আমরা সুরে সুরে ভক্তদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ভক্তরা সুরে উপলব্ধি করতে পারবেন প্রিয় পারবেন প্রিয় মেসিকে। ’

পুষ্পিতা বলেন, ‘আমি নিজেও আর্জেন্টিনার সমর্থক। মেসি আমার অনেক প্রিয় একজন খেলোয়াড়। তাঁকে নিয়ে এমন একটি গান গাইতে পারবো ভাবিনি। বেশ ভালো লাগছে এমন একটি কাজ করে। ’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com