ব্রেকিং

x

আরেক মমর অভিষেক, ভিন্ন ইমনকে দেখা

সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | ৭:০৯ অপরাহ্ণ |

আরেক মমর অভিষেক, ভিন্ন ইমনকে দেখা
সংগৃহীত ছবি

অভিনেত্রী হিসেবে আলী সুবর্ণা মোস্তফা ও সারা যাকের তার প্রিয়। তাদের মতো অভিনেতা হওয়ার ইচ্ছে থেকেই রেডিও জকি পেশা বদলে ২০১৮ সালে হয়ে পড়েন নাটকের অভিনেত্রী। তিনি মাইমুনা মম। আগামী ২৩ ডিসেম্বর অভিনেত্রীর সিনেমাতেও অভিষেক হচ্ছে। মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘কাগজ’।

কাগজ ছাড়াও আরও দুটি ছবিতে অভিনয় করেছেন মম। তবে সেগুলো মুক্তি পায়নি। সর্বশেষে শুটিং করা কাগজই আগে মুক্তি পাচ্ছে। এতে মমর সহশিল্পী হিসবে থাকছেন নায়ক ইমন।

যাপিত জীবনের আড়ালে লুক্কায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘কাগজ’। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা এটি।

মম বললেন, ‘আমার তৃতীয় চলচ্চিত্র এটি। তবে মুক্তি পাচ্ছে প্রথম। এতে আমার চরিত্রটি গতানুগতিক আর ১০টা ক্যারেক্টারের মতো নয়। খুবই আলাদা অন্যরকম গল্প। আর যেই থ্রিলার ঘরনার কাজ আমরা তুলে ধরতে চেয়েছি তা দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবে আশা করি।’

‘কাগজ’ মুক্তি উপলক্ষে রবিবার রাজধানীর হাতিরঝিলে একটি হোটেল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে সিনেমাটির পরিচালক আলী জুলফিকার জাহেদী দৃঢ়কণ্ঠে বললেন, সিনেমাটি দেখার পর মানুষ হতাশ হবে না। আমার বিশ্বাস, ‘কাগজ’ সিনেমাটি দেখে দর্শক তৃপ্তি নিয়ে হলে থেকে বের হবে।”

নির্মাতা জানান, সবগুলো সিনেপ্লক্সে সিনেমাটি দেখানো হবে। একটি ব্লকবাস্টার ও ৭টি প্রেক্ষাগৃহে কাগজ দেখা যাবে। এছাড়া দর্শদের চাহিদা অনুযায়ী হল বাড়ানো হবে।

চিত্রনায়ক মামনুন ইমন বলেন, ‘বীরত্ব ছবির পর আমার আরও একটি গল্প নির্ভর ছবি কাগজ মুক্তি পাচ্ছে। ছবিটিতে দর্শকরা অন্য এক ইমনকে দেখতে পাবেন। আসছে ২৩ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা হলে গিয়ে দেখবেন।’

এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমন, আইরিন সুলতানা ও মাইমুনা মম। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মী। নির্মাতা নিজেই এর গল্প, চিত্রনাট্য তৈরি এবং প্রযোজনা করছেন।

প্রসঙ্গত, মুক্তির আগেই ছবিটি কলকাতা টেগোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও তামিল নাড়ুর কলিউড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতেছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com