ব্রেকিং

x

মেট্রোরেলের ১৬ টি স্টেশনে কানসাই নেরোল্যাক পেইন্টসের রঙ

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ | ৭:০৬ অপরাহ্ণ |

মেট্রোরেলের ১৬ টি স্টেশনে কানসাই নেরোল্যাক পেইন্টসের রঙ
সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোরেল প্রকল্পের সব স্টেশনে ইস্পাতের কাঠামোতে শুধুমাত্র জাপানের শীর্ষস্থানীয় রং কোম্পানি কানসাই পেইন্টসের সহায়ক প্রতিষ্ঠান কানসাই নেরোল্যাক পেইন্টসের রঙ ব্যবহার করা হয়েছে। এছাড়াও এসব স্টেশনে ব্যবহার করা হয়েছে প্রতিষ্ঠানটির ডেকোরেটিভ কোটিং।

কানসাই নেরোল্যাক পেইন্টস পদ্মা রেল সংযোগ প্রকল্পের মতো দেশের বিভিন্ন মেগা প্রকল্পের সাথেও যুক্ত রয়েছে। প্রতিষ্ঠানটি ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের স্থাপনায়ও কাজ করেছে। সেখানে ৩২ লাখ বর্গফুট স্টিলের কাঠামোতে প্রতিষ্ঠানটির রঙ ব্যবহৃত হয়েছে। এছাড়াও দেশের একাধিক পাওয়ার প্ল্যান্ট ব্যবহৃত হয়েছে কানসাই নেরোল্যাক পেইন্টসের রঙ ।

জাপানের কানসাই নেরোল্যাক পেইন্টস ২০১৮ সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। সংবাদ বিজ্ঞপ্তি

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com