বছরের একেবারে শেষের শুক্রবারে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বীরাঙ্গনা ৭১’। মুক্তিযুদ্ধে বর্বর পাক হানাদার বাহিনী দ্বারা সম্ভ্রম হারানো বীরাঙ্গনাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এম সাখাওয়াৎ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন অভিনেতা শাহেদ শরীফ খান, প্রাণ রায় ও শিলা।।
৩০ ডিসেম্বর সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এ উপলক্ষে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। এসময় সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। প্রখ্যাত নির্মাতা কাজাী হায়াৎ ও মুশফিকুল রহমান গুলজারও হাজির ছিলেন এতে।
ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।
সিনেমার অংশ হতে পারে আনন্দিত তিনি। বললেন, বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি পাচ্ছে। মুক্তিযুদ্ধের এই সিনেমাটিতে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। মুক্তিযুদ্ধের কিছুর সাথে যুক্ত থাকতে পারা সৌভাগ্যের। এই সময়ে এই ধরনের সিনেমা নতুন প্রজন্মের সবারই দেখা উচিত। অনেকেই মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণে আগ্রহী হয় না দর্শক দেখবে না বলে।তবে প্রযোজক-পরিচালক চ্যালেঞ্জং নিয়ে সিনেমাটি নির্মাণে এগিয়ে এসেছে।
সিনেমাতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ঝুনা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, সুমনা সোমা, ইমতু রাতিশ, মৌরি মাহাদি, বড়দা মিঠু, আশরাফ কবির, আহেমদ সাব্বির রোমিও প্রমুখ।
Development by: webnewsdesign.com