ব্রেকিং

x

বিশ্বের এক-তৃতীয়াংশ মন্দার সম্মুখীন হবে, শঙ্কা আইএমএফ প্রধানের

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | ৫:২৫ অপরাহ্ণ |

বিশ্বের এক-তৃতীয়াংশ মন্দার সম্মুখীন হবে, শঙ্কা আইএমএফ প্রধানের
সংগৃহীত ছবি

বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশ এ বছর মন্দায় পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা মন্থর হওয়ায় গত বছরের তুলনায় ২০২৩ সাল ‘আরও কঠিন’ হতে যাচ্ছে।

রোববার সকালে সিবিএস’র সংবাদ অনুষ্ঠান ‘ফেস দ্য নেশনে’ তিনি এ কথা বলেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিশ্বের তিনটি বড় অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতি একযোগে মন্থর হয়ে যাচ্ছে। খবর- দ্য গার্ডিয়ান।

তিনি বলেন, আশঙ্কা করছি, বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকি মন্দার মধ্যে নেই এমন দেশেও লাখ লাখ মানুষ মন্দার মতো অনুভব করবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com