ব্রেকিং

x

তেল উত্তোলনে চীনা কোম্পানির সঙ্গে তালেবানের চুক্তি

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ | ৫:২৯ অপরাহ্ণ |

তেল উত্তোলনে চীনা কোম্পানির সঙ্গে তালেবানের চুক্তি
সংগৃহীত ছবি

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তেল অনুসন্ধানের জন্য চীনা একটি কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে তালেবান সরকার। তালেবান ২০২১ সালে দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জ্বালানি অনুসন্ধানে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে প্রথম গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে এটি। চুক্তির মেয়াদ হবে ২৫ বছর।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তেল উত্তোলন চুক্তির আওতায় জিনজিয়াং সেন্ট্রাল এশিয়া পেট্রলিয়াম অ্যান্ড গ্যাস কোম্পানি (সিএপিইআইসি) আমু দরিয়া অববাহিকায় খনন কাজ চালাবে। খবর বিবিসির

আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইয়ু কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেন, আমু দারিয়া তেল চুক্তিটি চীন ও আফগানিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে তামা খনিতে কার্যক্রম চালানো নিয়েও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানির সঙ্গে তালেবান সরকারের আলোচনা চলছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com