ব্রেকিং

x

সাব্বির নাসিরের নতুন গান ‘মন আমার কান্দে’

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ | ৫:৩৪ অপরাহ্ণ |

সাব্বির নাসিরের নতুন গান ‘মন আমার কান্দে’
সংগৃহীত ছবি

কবি অসীম সাহার গীতিকবিতায় বাউল গরীব মোক্তারের সুরে প্রকাশিত হল সাব্বির নাসিরের গান ‘মন আমার কান্দে’। এর আগে ‘টান’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন এই জুটি।

এবারের গানটির সংগীতায়োজন করেছেন সালমান জাইম। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন প্রীতুল। মিউজিক ভিডিওতে লোকশিল্পী শাহজাহান মুন্সীর উপস্থিতি রয়েছে।

সাব্বির নাসির নতুন গানের বিষয়ে বলেন, ‘কবি অসীম সাহার সাথে আমার দ্বিতীয় গান। মোক্তার ভাইয়ের সুরে আমার কন্ঠকে মাথায় নিয়ে সালমান খুব পরিমিত ও যথার্থ সংগীতায়োজন করেছে। গানটির আধ্যাত্মিক দিকটিকে মাথায় নিয়ে আমার গানের গুরু ওস্তাদ শাহজাহান মুন্সি আর আমাকে এক সাথে ভিডিওতে রেখেছে প্রীতুল। ওর উপস্থিতি আর আশীর্বাদ আমার পরম প্রাপ্তি। পাশে থেকে উনি যে উৎসাহ দিয়েছেন আশা করছি, ভিন্ন ধাঁচের নতুন এই গান ও গানের ভিডিওটি সকলের ভালো লাগবে।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com