ব্রেকিং

x

আবারও নারীপ্রধান গল্পে ববি

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | ৬:০৩ অপরাহ্ণ |

আবারও নারীপ্রধান গল্পে ববি
সংগৃহীত ছবি

বছর শুরুতেই ‘চালাও গুলি’ নামে শিরোনামে ‘ব্ল্যাক ওয়ার’ ছবি আইটেম গানে দেখা গেছে চিত্রনায়িকা ববি হককে। এবার নতুন বছরের দুই সপ্তাহ পেরোতে না পেরোতেই এই নায়িকার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর এলো। ছবির নাম ‘মেঘনা কন্যা’।

গ্রাম এবং শহরের দুইজন নারীর শেকল ভাঙার গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। সংগ্রামী এই নারীর ভুমিকায় দেখা যাবে ববিকে। পরিচালনা করবেন ফুয়াদ চৌধুরী।

নতুন ছবির বিষয়ে ববি বলেন, ‘নারী প্রধান গল্পের ছবিতে এর আগেও অভিনয় করেছি। সেটি ছিল বিজলী। মেঘনা কন্যাও নারী প্রধান গল্প। নারীদের সংগ্রামের গল্প। শেকল ভেঙে তাদের এগিয়ে যাওয়ার গল্প। এমন গল্পের প্রতি বরাবরই আমার দূর্বলতা কাজ করে। ছবিটি নতুন ববিকে পাবেন দর্শকরা।’

ববি ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাজ্জাদ হোসোইন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই।

আগামীকাল আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে ছবিটির ঘোষণা ও সকল শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এস জে মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত হবে ছবিটি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com