দেশে চাহিদা মেটাতে ভারত থেকে চিনি আনবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি কেজি ৯৮ টাকা ৩৯ পয়সা দরে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কিনবে টিসিবি।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্বে করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, চিনি কিনতে ৭০ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা ব্যয় হবে। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ চিনি কেনা হবে।
১৫২ কোটি টাকার সরঞ্জাম আসছে
এদিকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য দেশীয় প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ১৫২ কোটি ৭৩ লাখ টাকার সরঞ্জাম ক্রয়ের প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
Development by: webnewsdesign.com