ব্রেকিং

x

তারা ভিটামিন ডি খায়, স্বামী-সন্তান নিয়ে পরীমণির সুখের ইঙ্গিত

সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | ৫:২২ অপরাহ্ণ |

তারা ভিটামিন ডি খায়, স্বামী-সন্তান নিয়ে পরীমণির সুখের ইঙ্গিত
সংগৃহীত ছবি

পরীমণি ও রাজের সংসারে এই মেঘ এই বৃষ্টি। ক’দিন আগেই বিচ্ছেদের সুর বাজল তাদের ঘরে। এখন আবার হাসিখুশি তারা। দিব্যি সুখে শান্তিতে আছেন।

সোমবার শীতের সকালে স্বামী রাজের সঙ্গে ছেলে রাজ্যর একটু মুহুর্ত ধারণ করেছেন পরীমণি। তা আবার ফেসবুকে পোস্ট করে শেয়ার করলেন সবার সঙ্গেই। ছবিতে বারান্দার মিষ্টি রোদে বাবা ছেলের একটি সুন্দর মুহূর্ত। ছবিটি ফেসবুকে পোস্ট করে পরীমনি ক্যাপশনে লিখেছেন, ‘তারা ভিটামিন ডি খায়।’

পোস্ট দেখে দর্শকদের বুঝতে বাকি নেই তাদের বৈবাহিক জীবনের ঝামেলার অবসান হয়েছে। যদিও তারা যে এক হচ্ছেন এই খবর আগেই নিশ্চিত করেছিলেন ঢালিউডের আরেক নায়িকা শিরিন শিলা। তবে সে সময় সে তথ্যকে অস্বীকার করার পাশাপাশি ভুল বলে দাবি করেছিলেন পরী।

এদিকে আগামী ২০ জানুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটির প্রচারণায় স্কুলে স্কুলে যাচ্ছেন পরীমণি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com