ব্রেকিং

x

ফের বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | ৫:৩৪ অপরাহ্ণ |

ফের বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম
সংগৃহীত ছবি

স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম পাঁচ হাজার টাকা বাড়িয়ে ৮৩ হাজার টাকা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম পাঁচ হাজার টাকা বাড়িয়ে (বাক্সসহ) ৮৩ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি প্রতিটি মুদ্রার ওজন ১০ গ্রাম।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এই দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

এতদিন এই স্মারক স্বর্ণমুদ্রা ৭৮ হাজার টাকায় বিক্রি হতো। গত কয়েক মাসে দফায় দফায় এর দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com