ব্রেকিং

x

ইতালির কিংবদন্তী অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা মারা গেছেন

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | ৫:৪৫ অপরাহ্ণ |

ইতালির কিংবদন্তী অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা মারা গেছেন
সংগৃহীত ছবি

ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা মারা গেছেন। ৫০ ও ৬০ এর দশকে ইউরোপিয়ান চলচ্চিত্রের অন্যতম বড় তারকাদের একজন ছিলেন তিনি। তার বছর হয়েছিল ৯৫ বছর। খবর বিবিসির

বার্তা সংস্থা রয়টার্সকে লল্লোব্রিজিদার প্রাক্তন আইনজীবী গিউলিয়া সিটানি জানিয়েছেন, সোমবার রোমের একটি ক্লিনিকে অভিনেত্রী মারা গেছেন।

জিনা লল্লোব্রিজিদাকে সেই সময় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বর্ণনা করা হতো । তার অভিনীত সিনেমাগুলির মধ্যে ব্রেড, লাভ অ্যান্ড ড্রিমস’, ‘ব্রেড, লাভ অ্যান্ড জেলাসি’, ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল উইমেন’, ‘বিট দ্য ডেভিল’ উল্রেখযোগ্য। এছাড়াও তিনি ‘হামফ্রে বোগার্ট’, ‘ফ্রাঙ্ক সিনাত্রা’, ‘রক হাডসন’ এবং এরল ফ্লিনের মতো ছবিতে সহশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। ইউরোপিয়ান সিনেমার পাশাপাশি হলিউডি সিনেমায়ও দেখা গেছে তাকে।

চল্লিশের দশকের শেষ ভাগে ইতালির সিনেমায় ক্যারিয়ার শুরুর পর ১৯৫৩ সালে ‘বিট দ্য ডেভিল’ দিয়ে ইংরেজি ভাষার সিনেমায় যাত্রা করেন জিনা। ক্যারিয়ারজুড়ে দুই ডজনের বেশি ইউরোপিয়ান সিনেমায় পাওয়া গেছে তাকে। হলিউডের শীর্ষ নায়কদের বিপরীতে কয়েকটি হলিউডি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে ইউরোপিয়ান সিনেমাগুলোর জন্যই তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

তবে ৬০ এর দশকেই তিনি অভিনয় জীবন থেকে সরে আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন। পরে রাজনীতিতেও যোগ দেন।

বিখ্যাত অভিনেত্রী সোফিয়া লরেন জিনা লল্লোব্রিজিদার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতিতে দিয়েছেন।

ইতালির সংস্কৃতি মন্ত্রী গেনারো সাঙ্গিউলিয়ানো টুইটারে লিখেছেন, ‘রূপালি পর্দার একজন কিংবদন্তীকে বিদায়। ইতালীয় সিনেমার ইতিহাসের অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি পর্দায় রাজত্ব করেছেন। তার আকর্ষণ চিরন্তন’।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com