ব্রেকিং

x

এবার শুভমন গিলের ডাবল সেঞ্চুরি

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ | ৬:৪৩ অপরাহ্ণ |

এবার শুভমন গিলের ডাবল সেঞ্চুরি
সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার প্রতিযোগিতা ছিল ভারতের ব্যাটারদের। এবার মেন ইন ব্লুজদের তরুণ ব্যাটাররা যেন ডাবল সেঞ্চুরি করার প্রতিযোগিতায় নেমেছিল। ক’দিন আগে চট্টগ্রামে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ইশান কিশান।

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদে ২০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তরুণ ডানহাতি ওপেনার শুভমন গিল। ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন। ওয়ানডে ক্রিকেট দেখল দশম ডাবল সেঞ্চুরির ইনিংস। তার ব্যাটে ভর করে স্বাগতিকরা ৮ উইকেটে ৩৪৯ রান তুলেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর কিউইদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে ভারত। ওপেনার রোহিত শর্মা ৩৮ বলে ৩৪ রান করে ফিরে যান। দল পায় ৬০ রানের উদ্বোধনী জুটি। এরপর তিনে নামা বিরাট কোহলি (৮), চারে নেমে ইশান কিশান (৫) ব্যর্থ হন।

পাঁচে নেমে সূর্যকুমার যাদব ৩১ রান করেন। ছয়ে নেমে হার্ডিক পান্ডিয়া ২৮ রান করে ফিরে যান। তাদের জুটি জুড়ে ছিলেন গিল। ওই জুটি বড় না হলেও একাই ব্যাট হাতে পুষিয়ে দিয়েছেন শুভমন গিল। তিনি ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ১৪৯ বলে খেলেছেন বিধ্বংসী ওই ইনিংস। ১৯টি চারের সঙ্গে নয়টি ছক্কার শট দেখিয়েছেন এই তরুণ। ভারত তুলেছে ৮ উইকেটে ৩৪৯ রান।

এর আগে ভারতের হয়ে ওয়ানডে ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করেছেন বিরেন্দ্র শেবাগ, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মা। এর মধ্যে রোহিত একাই তিনটি ডাবল সেঞ্চুরির মালিক। ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসও তার। ইশান, গিলের বাইরে ডাবল সেঞ্চুরি আছে ক্রিস গেইল, মার্টিন গাপটিল ও ফখর জামানের।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com