ব্রেকিং

x

শুধু সিক্সপ্যাক নয়, অভিনেতাও হয়ে উঠলেন শুভ

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ | ৬:৪৬ অপরাহ্ণ |

শুধু সিক্সপ্যাক নয়, অভিনেতাও হয়ে উঠলেন শুভ
সংগৃহীত ছবি

রোববার মানিকগঞ্জের নবীন হলে শুভ গিয়েছেন ‘ব্ল্যাকওয়ার’ দেখতে। সেখান থেকে ফেরার পথে ছুটে গেছেন সাভারের সেনা অডিটোরিয়াম এবং চন্দ্রা সিনেমা হলে। এই তিন হলের দুটিই বেশ জরাজীর্ণ। নেই এসি, নেই সিনেমা দেখার উন্নত পরিবেশও। তবুও দর্শকরা সিনেমা হলে এসেছেন, টিকিট কেটে দেখছেন শুভর ‘ব্ল্যাকওয়ার।’

পর্দায় যে নায়ককে দেখে হাততালি দিয়ে বের হলেন সেই নায়ককে হুট করে সিনেমা হলের দরজায় পেয়ে সে কি উত্তেজনা! কেউ ছুঁয়ে দেখেন, কেউ কাছে এসে থমকেগেলেন। সামনে যিনি দাঁড়িয়ে তিনি আসলেই শুভ কিনা কৌতুহলী চাহনি তাদের! শুভ তাদের কাছে ডাকলেন, একসঙ্গে সেলফিও তুললেন। এ সময় ফিসফিসিয়ে অনেকই বলে উঠলেন ‘ভাই ভাল্লাগছে!’। ছবির লাস্টের সিন সত্যিই দারুণ লাগছে!

অল্প আওয়াজে আসা এই বাক্যটা শুনার জন্যই এতো পরিশ্রম করেছন শুভ। যে পরিশ্রমের একটি ভিডিও ছবি মুক্তির আগে প্রকাশ করেছেন নায়ক, সেটায় চোখ বুলিয়ে নিলে ঠাওর করা যাবে তার পরিশ্রম সম্পর্কে।

এর আগে এক সাক্ষাৎকার শুভকে যখন প্রশ্ন করা হয় একটি ছবির জন্য কেনো এতো পরিশ্রম? এই পরিশ্রমের বিপরীতে কি প্রত্যাশা আপনার? শুভ বলেছিলেন, ”দর্শকদের থেকে ‘ভাই ভাল্লাগছে’ এই শব্দটিই প্রত্যাশা আমার। তাতেই কষ্ট স্বার্থক।”

দর্শকদের মুখ থেকে এই বাক্যটা শুনতেই শুভ ঘুরছেন হলে হলে। শুনেছেনও। মিলেছে পরিশ্রমের প্রাপ্তি।

গত শুক্রবার থেকে দেশের ৪৪টি সিনেমা হলে চলছে ‘ব্ল্যাক ওয়ার’। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ ছবিটির ৪ মিনিটের একটা অ্যাকশন দৃশ্যের জন্য শুভ ৯ মাসের যে কঠোর পরিশ্রম করেছেন তা প্রশংসনীয়। সেই পরিশ্রমের উজ্জ্বল আলো পর্দায়ও দেখিয়েছেন শুভ। ধরতে গেলে ছবিটির শুরুর প্রতিটি সিক্যুয়েন্সেই বিদ্যমান ছিলেন নাভেদ। তার থেকে চোখ সরানো যায়নি এক মুহূর্তের জন্যও। শুভ নয় এই ছবিতে পুরোপুরি পুলিশ অফিসার নাভিদ হয়েই উঠেছেন তিনি।

‘শুভর সব ঠিক আছে শুধু অভিনয়টাই হয় না’ এমন কথা যারা এতোদিন বলে আসছেন, এমন কথার ভর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করছেন। ব্ল্যাক ওয়ারের নাভেদ চরিত্রটি করার পর শুভকে নিয়ে নতুন করে ভাবতে শেখাবে শেখাবে তাদের। একজন সিক্সপ্যাক্সওয়ালা শুভ এই ছবিতে অভিনেতা হিসেবেও কম দেখাননি। বিশেষ করে তার মায়ের আইসিইউতে থাকার খবর শোনার পরেও মিশনে যাওয়ার দৃশ্য, মনোজ প্রামানিকের সঙ্গে কোরআনের আয়াত নিয়ে কথোপকথন দীর্ঘদিন মনে গেঁথে রবে দর্শকদের হৃদয়ে।

এইসব মুগ্ধতা নিয়ে সপ্তাহের মাঝামাঝিতে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে একদল দর্শক ব্ল্যাকওয়ার দেখে বের হচ্ছিলেন। আচমকা সেখানে হাজির শুভও। তাকে দেখে দর্শকদের মুগ্ধতা আর দেখে কে? যে নাভেদকে পর্দায় দেখলেন বাস্তবে এভাবে তাকে পেয়ে যাবেন সে তো কল্পনা! শুভকে পেয়ে ঘিরে ধরলেন তারা। পাশেই দাঁড়িয়ে ছবির পরিচালক সানি সানোয়ার, অভিনেতা সুমিত ও নাবিলা।

ছবি কেমন লাগলো? এ সময় দর্শকদের জিজ্ঞেস করলেন নায়ক নিজেই। উচ্ছ্বাসভরা কণ্ঠে তাদের উত্তর, ‘আপনার পার্টটা দারুণ লেগেছে বস। আপনি ফাটিয়ে দিয়েছেন।’ শুভর ঠোটে তখন তৃপ্তির হাসি, চোখের কোনায় কিছুটা জলও। সে জল দেখতে দিলেন না কাউকে। মুখ ঘুরিয়ে মুছে নিলেন ।

টানা ৯ মাস এই বাক্যটার জন্যই তো শুভর এতো পরিশ্রম!

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com